১০০% অরিজিনাল ক্যাসিও · সারা দেশে ক্যাশ অন ডেলিভারি
Casio Bangladesh
← Blog

ঘড়ির সাইজ গাইড — Casio Watch Size Guide for Your Wrist

ঘড়ির সাইজ গাইড — Casio Watch Size Guide for Your Wrist

সংক্ষেপে: কব্জির মাপ নিন, তারপর ঘড়ির চওড়া (case width) মিলিয়ে নিন। প্রতিটা প্রোডাক্ট পেজে দামের পাশে "Size" লেখা আছে, সেটাই এই মাপ।

Casio watch size chart — কোন কব্জিতে কোন সাইজ

১৬ সেমি কব্জিতে S, M, L, XL ঘড়ি কেমন দেখায়

১. কব্জির মাপ নিন

ঘরে বসে কব্জির মাপ নেওয়ার ৩টি ধাপ

  • একটা কাগজের ফিতা কব্জির হাড়ের ঠিক উপরে পেঁচান
  • দুই মাথা যেখানে মিলেছে, সেখানে দাগ দিন
  • স্কেলে মাপুন: যত সেমি, সেটাই আপনার কব্জির মাপ

২. ঘড়ির মাপ বুঝুন

Casio case size — চওড়া, লম্বা ও পুরুত্ব

  • চওড়া (W): হাতে কত বড় দেখাবে, সেটা মূলত এই মাপ
  • লম্বা (L): স্কেল দিয়ে কব্জির উপরের চওড়া মাপুন। ঘড়ির লম্বা মাপ এর চেয়ে কম হলে ঘড়ি কব্জির বাইরে ঝুলবে না
  • পুরুত্ব (H): ১২ মিমির কম হলে শার্টের হাতার নিচে সহজে ঢোকে

৩. আপনার সাইজ বেছে নিন

S — ৩৬ মিমি পর্যন্ত (মেয়েদের ও সরু কব্জি)

M — ৩৭–৪২ মিমি (বেশিরভাগ ছেলেদের কব্জি)

L — ৪৩–৪৭ মিমি (মাঝারি থেকে চওড়া কব্জি)

XL — ৪৮ মিমির বেশি (চওড়া কব্জি বা বোল্ড লুক)

অর্ডারের আগে একটা ছোট টিপস

একটা কাগজে ঘড়ির মাপের (যেমন ৪৫ × ৪৮ মিমি) একটা চারকোনা কেটে কব্জিতে রাখুন। হাতে কতটা জায়গা নেবে, এক নজরে বুঝে যাবেন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

আমার কব্জি ১৬ সেমি। কোন সাইজ নেব?
M সাইজ (৩৭–৪২ মিমি) সবচেয়ে মানানসই। বড় লুক চাইলে L-ও পরা যায়।

স্টিল বেল্ট বড় হলে কী করব?
যেকোনো ঘড়ির দোকানে কয়েক মিনিটে লিংক খুলে ছোট করানো যায়।

তবুও দ্বিধা থাকলে?
অর্ডারের আগে কল বা WhatsApp করুন: 01600006401। কব্জির মাপ বললে আমরা মানানসই মডেল দেখিয়ে দেব।

মাপ Casio-র নিজের স্পেসিফিকেশন থেকে নেওয়া। দাম নভেম্বর ২০২৬-এর, সর্বশেষ দাম প্রোডাক্ট পেজে দেখুন।