Warranty & Replacement Policy
ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট পলিসি
Casio Bangladesh (casio.com.bd) থেকে কেনা প্রতিটি ঘড়িতে আমরা নিজেরা ১ বছরের শপ ওয়ারেন্টি দিই। এটি আমাদের দোকানের নিজস্ব ওয়ারেন্টি; Casio কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি নয়।
ওয়ারেন্টিতে যা কভার করে
শুধু ঘড়ির মুভমেন্ট/মডিউলের সমস্যা — যেমন ঘড়ি বন্ধ হয়ে যাওয়া, সময় আগে-পিছে হওয়া বা ঠিকমতো সময় না রাখা।
যা কভার করে না
- ব্যাটারি, বেল্ট/চেইন, গ্লাস, কেস, ক্রাউন ও বাটন
- পড়ে যাওয়া, আঘাত বা পানি ঢুকে নষ্ট হওয়া
- অন্য কোথাও খোলা বা মেরামত করা ঘড়ি
- স্বাভাবিক ব্যবহারে দাগ বা রং ওঠা
৭ দিনের রিপ্লেসমেন্ট
প্রোডাক্ট হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে ম্যানুফ্যাকচারিং ত্রুটি ধরা পড়লে বা ভুল প্রোডাক্ট পাঠানো হলে আমরা বদলে দেব। বক্স, ব্যাগ ও সব এক্সেসরিজ সহ ফেরত দিতে হবে।
ক্লেইম করবেন কীভাবে
অর্ডার নম্বর সহ 01600006401 নম্বরে কল বা WhatsApp করুন। এরপর ঘড়িটি আমাদের ঠিকানায় পাঠান: Tropicana Tower, 45 Topkhana Road, Dhaka 1000। ওয়ারেন্টি ক্লেইমে আসা-যাওয়ার কুরিয়ার খরচ গ্রাহককে বহন করতে হবে।
Casio Bangladesh (casio.com.bd) একটি স্বাধীন খুচরা বিক্রেতা; CASIO Computer Co., Ltd. এর সাথে আমাদের কোনো অফিসিয়াল সম্পর্ক নেই।